সাধুহাটি জুয়ার আসর ভেঙ্গে দিলেন জেলা প্রশাসক
ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের জুয়ার আসর ভেঙ্গে দিয়েছে খোদ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। শনিবার (৫ মে) সন্ধ্যায় জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়ে জুয়ার আসর বন্ধ করে দেয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, বেশ কয়েকদিন যাবত সাধুহাটি ইউনিয়নের বাজারে পাশে জুয়ার আসর চলছিল। এ খবর ফেসবুকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রচারিত হলে নজরে আসে জেলা প্রশাসকের। পরে শনিবার (৫ মে) সন্ধ্যায় নিজে সেখানে গিয়ে জুয়া বন্ধ করে দেয়। এসময় জেলা প্রশাসক বলেন, মেলার নামে যারা অশ্লীল নৃত্য ও জুয়া চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসকের এ কাজে সন্তুষ্ট প্রকাশ করেছে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবী ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফুলবাড়ীয়া বাজারে চলছে বৈশাখী মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর। এছাড়াও মহেশপুরেও চলছে অশ্লীল নৃত্য। মহেশপুর ও হরিণাকুন্ডুতে চলা জুয়ার আসর ও নগ্ন নৃত্য বন্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন জেলাবাসী।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন 