News Bangla 24 BD | কোটচাঁদপুরে কালবৈশাখী তান্ডবে ফল, ফসল, গাছপালাসহ বাড়ী ঘরের ব্যাপক ক্ষতি! - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

কোটচাঁদপুরে কালবৈশাখী তান্ডবে ফল, ফসল, গাছপালাসহ বাড়ী ঘরের ব্যাপক ক্ষতি!


ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে ফল, ফসল, গাছপালাসহ বাড়ী ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার দিনগত রাত দুইটা পঞ্চাশ মিনিটের দিকে প্রচন্ড বর্জপাতসহ ঝড়ের তান্ডব শুরু হয়। ১০মিনিটের প্রচন্ড ঝড়ের ঝাপটে এই ক্ষয় ক্ষতির ব্যপকতা বৃদ্ধি পায়। কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম জানান, পুরো পৌর শহরের অন্তত এক হাজার কাঁচা ও আধা পাকা ঘরবাড়ীসহ ফল, বনজ সম্পদ ও বিদ্যুতে’র পিলার ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে। সাফদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী নাছির জানান, তার এলাকার জয়দিয়া, সাবদারপুর, লক্ষীকুন্ডুু, রাজাপুর, শালকুপা, বহিরগাছী গ্রামের কাঁচা, আধাপাকা ঘরবাড়ী ফসল ও বনজ সম্পদের অন্যান্য গ্রামের তুলনায় বেশী ক্ষতি হয়েছে। বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, তার এলাকার শুধু মাত্র বলুহর ও কাগমারী গ্রামে আংশিক ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, এলাকা ভিত্তিক ধান, কলা, আম, লিচুসহ বনজ সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন সেগুলো নিরুপনের কাজ চলছে। বর্তমানে কোটচাঁদপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ