News Bangla 24 BD | গাজীপুরে বিড়ি শিল্পের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

গাজীপুরে বিড়ি শিল্পের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার দাক্ষিণখানে মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ীর সামনে গাজীপুর বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে ও মানববন্ধনে অংশ গ্রহণ করেন গাজীপুর বিড়ি শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আকরাম হোসেন এবং সংগঠনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা বলেন তামাক ও বিড়ি শিল্পের সাথে লাখ লাখ শ্রমিক জড়িত। বিড়ি শিল্প যুগ যুগ ধরে মানুষের কর্মসংস্থানের ব্যাবস্থা করে আসছে। বিড়ি শিল্প আজ বিলুপ্তির পথে। তাই আমাদের বাচাঁতে হলে বিড়ি শিল্পকে বাচাঁতে হবে। আগামী দিনে ক্ষুধা-দারিদ্রমুক্ত মানুষের অধিকার আদায়ের লক্ষে বিড়ি শিল্প বিশেষ ভুমিকা রাখবে বলে বক্তারা তাদের বক্তব্যে দাবি করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ