গাজীপুরে বিড়িশিল্প রক্ষায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বুধবার বেলা ৩টায় গাজীপুর বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূীচী অনুষ্ঠিত হয়েছে। পরে তারা গাজীপুর প্রেসক্লাব সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ গ্রহণ করেন গাজীপুর বিড়ি শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আকরাম হোসেন এবং সংগঠনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা বলেন তামাক ও বিড়ি শিল্পের সাথে লাখ লাখ শ্রমিক জড়িত। বিড়ি শিল্প যুগ যুগ ধরে মানুষের কর্মসংস্থানের ব্যাবস্থা করে আসছে। কিন্তু এই শিল্প আজ বিলুপ্তির পথে। তাই আমাদের বাচাঁতে হলে বিড়ি শিল্পকে বাচাঁতে হবে। আগামী দিনে ক্ষুধা-দারিদ্রমুক্ত মানুষের অধিকার আদায়ের লক্ষে বিড়ি শিল্প বিশেষ ভুমিকা রাখবে বলে বক্তারা তাদের বক্তব্যে দাবি করেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন 