কালীগঞ্জে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়
কালীগঞ্জ সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সদ্য যোগদানকারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর মিয়া। শনিবার উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের পরিচালনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাফুজা আফরিন মনি, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার, কোষাধক্ষ্য ওমর আলী মোল্লা। এ সময় থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান, সাকিব হাসান, সাংবাদিক বিল্লাল হোসেন, মুহাম্মদ আল-আমিন, মো. মিজানুর রহমান, জোনাহিদ হাসান সাগর, মেহেদী হাসান, মোহাম্মদ এমরান হোসেন, যীনাত রহমান, সোহেল আহমেদ খান, কাজী শহীদ, ইমতিয়াজ আহমেদ, এইচএম ইব্রাহীমসহ উপজেলা প্রেস ক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সাংবাদিকরা সদ্য যোগদানকারী থানার অফিসার ইনচার্জকে ফুল দিয়ে বরণ করেন নেন। এ সময় উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় ওসি মো. আবুবকর মিয়া স্থানীয় সাংবাদিকদের কাছে সহযোগীতা কামনা করেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন 