News Bangla 24 BD | শৈলকুপার লাঙ্গলবাধে মাঝ নদীতে নৌকা থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

শৈলকুপার লাঙ্গলবাধে মাঝ নদীতে নৌকা থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ


ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদেহর শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ এলাকায় নৌকা থেকে পড়ে শ্রীকান্ত কুমার (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

রোববার সকাল ১০টার দিকে গড়াই নদী পার হওয়ার সময় তিনি নিখোঁজ হন।

শ্রীকান্ত কুমার রাজবাড়ি জেলার পাংশা থানার আধারকোটা গ্রামের বাসিন্দা। শৈলকুপার লাঙ্গলবাধ পুলিশ ক্যাম্পের আইসি (তদন্ত কর্মকর্তা) সমিরণ কুমার জানান, আজ সকাল ১০টার দিকে শ্রীকান্ত লাঙ্গলবাধ বাজার থেকে কাজ সেরে নৌকাযোগে নাটুরিয়া ঘাটে যাচ্ছিলেন। তিনি আরো জানান, নদীর মাঝপথে নৌকা থেকে তিনি পড়ে নিখোঁজ হন। নদীতে পানি কম থাকার পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখনো শ্রীকান্তের উদ্ধারে স্থানীয় মানুষ, দমকল বাহিনীর সদস্য ও পুলিশ বাহিনী নদীর মাঝে তল্লাসী চালাচ্ছে। এদিকে শ্রীকান্ত কুমারকে উদ্ধার করতে খুলনা থেকে ডুবুরী ডাকা হয়েছে বলেও পুলিশ ক্যাম্পের আইসি (তদন্ত কর্মকর্তা) সমিরণ কুমার জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ