News Bangla 24 BD | ঝিনাইদহে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

ঝিনাইদহে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা


ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদহের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ জেলা শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজ সেবিকা জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান খালেদা খানম,নারী ফেডারেশনের সভানেত্রী নাসরিন সুলতানা, লাবন্য নির্বাহী পরিচালক রাবেয়া খাতুন, মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মঞ্জুশ্রী রায়,ডেসা নির্বাহী পরিচালক নাজমা পারভীন, তথ্য অফিসের সহকারী অপারেটর আলি কদর। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন ট্রেড প্রশিক্ষক কে,বি,এম ফৌজিয়া হক জুই ও সামিয়া রহমান। সার্বিক ভাবে সহযোগিতা করেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম,এস এম সোহেল রানা, রোকেয়া খাতুন,শিললুর রহমান,ইব্রাহিম,ফৌজিয়া হক জুই প্রমূখ। আলোচনা অনুষ্ঠানে সেচ্ছা সেবী নারী, জয়িতা,সংবাদকর্মি,বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ ৫শতাধিক মা গন উপস্থিত ছিলেন। এছাড়াও রবিবার সকালে ঝিনাইদহের মর্নিং বেল চিল্ড্রেন একাডেমী প্রাঙ্গনে একাডেমীর পক্ষ থেকে বিশ্ব মা দিবস উপলক্ষে অভিভাবক ও শিক্ষীকাবৃন্দকে শুভেচ্ছা প্রদান করা হয়।শিক্ষার্থীরা চকলেট এবং কার্ড দিয়ে মাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। মর্নিং বেল চিল্ড্রেন একাডেমীর পরিচালক অধ্যক্ষ শাহিনুর আলম লিটন সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে উপস্থিত মাদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।প্রতিদিন প্রতিটি মূহুর্ত মায়ের প্রতি যতœবান থাকার আহবান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর সহকারি পরিচালক তানজুল ইসলাম দিনার, অফিস সেক্রেটারি রুপালী পারভীন, চিত্রাংকন শিক্ষক মিজানুর রহমান শাহিন, সিনিয়র শিক্ষিকা সাহিদা খানম, সালেহা আলম, মনিরা বেগম রুমকি, সহকারী শিক্ষীকা তামান্না ইকবাল লিটা প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ