গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২৬ জুন
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দিন আহমদ স্থগিত হয়ে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন এর নতুন সূচী ঘোষণা করেছেন। সে সূচী অনুসারে ২৬ জুন মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন সচিব আরো বলেন- ১৮ জুন থেকে পুনরায় নির্বাচনের প্রচার কাজ চালানো যাবে এবং ২৪ জুন রাত ১২ টা পর্যন্ত প্রচার কাজ চালানো যাবে। ১৮ জুনের পূর্বে এবং ২৪ জুন রাতের পরে কোন রকম প্রচার কাজ চালানো যাবে না।
হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিয়ে ২৮ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা দিলে রোববার বেলা ৩ টায় নির্বাচন কমিশন বৈঠকে বসে এবং সোয়া ঘন্টা বৈঠক করার পর নির্বাচনের নতুন তারিখ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।
উল্লেখ্য- আগের তফসিল অনুসারে ১৫ মে গাজীপুর সিটির নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার কারণে হাইকোর্টে রিট আবেদনের প্রেক্ষিতে নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত হয়ে যায়।
পরে নির্বাচন বন্ধের আদেশের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি ও আওয়ামীলীগ প্রার্থী আপিল করেন। আপিলের শুনানি শেষে ওই আদেশ বাতিল ঘোষণা করে ২৮ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা দেন আপিল বিভাগ।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২ 