News Bangla 24 BD | পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে ২য় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে ২য় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে


আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি। পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ও তিগ্রস্থ এলাকাবাসীর ২য় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১৩ দফা ও খনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটির আয়োজন ৬ দফা দাবীতে ২য় দিনের মতো কর্মবিরতি পালন করছেন কয়লা খনি শ্রমিকরা। সেই সাথে দফায় দফায় মিছিল খনির অভ্যন্তরে কোন শ্রমিকসহ কর্মকর্তা কর্মচারীদের প্রবেশ করতে দিচ্ছেন না খতিগ্রস্থ এলাকাবাসী ও আন্দোলনরত শ্রমিকরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদাক আবু সুফিয়ান ও ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর পে আরিফুল ইসলাম সুমন। আন্দোলন কারীদের সাথে একাত্ততা ঘোষনা করেছেন ৩য় পরে শ্রমিকেরা। গত সোমবার বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান ফটকের সামনে খনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটির সাথে একাত্ততা ঘোষনার করে দাবী আদায়ের লক্ষে খনি শ্রমিক কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। এসময় তারা বলেন, খনি কর্তৃপক্ষ দাবী মেনে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট চলবে। এসময় বক্তব্য রাখেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ রবিউল ইসলাম (রবি), খনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০গ্রামের সমন্বয় কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, মশিউর রহমান বুলবুলসহ আরো অনেকে। সরেজসিনে গিয়ে দেখা যায়, খনির আবাসিক এলাকাসহ কর্মরত কর্মকর্তা কর্মচারী তিনদিন যাবৎ অবরুদ্ধ অবস্থায় খনি অভ্যন্তরে অবস্থান করছেন। শ্রমিকরা খনি এলাকার চতুর্দিকে পাহারা বসিয়ে রাখায় ভেতরে কোন মানুষ প্রবেশ করতে পারছেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ