কাপাসিয়ায় মাদক নির্মূল কমিটি’র পরিচিতি সভা
কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাঘিয়া গ্রামে স্থানীয় যুবকদের সমন্বয়ে গঠিত মাদক নির্মূল কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
রোববার বেলা ১১ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
গত বছর ১২ মে শনিবার বিকালে প্রকাশ্য দিবালোকে বাঘিয়া গ্রামে নেশাগ্রস্থ ছেলে বাদলের হাতে দিনমজুর পিতা আ. কাদের (৭০) এর খুনের ঘটনায় স্থানীয় যুবকদের পণ ও এ উদ্যোগে মাদক নির্মুল কমিটি। মাদক নির্মূল কমিটি সভাপতি মো. বাবু শেখ এর সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ইউপি সদস্য আশিকুল ইমান সোয়েব, ফখরুল বেপারী, জয়নাল আবেদীন, নজরুল ইসলাম খান, মহিউদ্দিন দুলাল, সহ সভাপতি ফরিদুল বেপারী, ইফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আকবর হোসেন বেপারী, সহ সাধারণ সম্পাদক বারেক খান, সহ সাংগঠনিক সম্পাদক শামসুল হক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উপজেলার তরগাঁও ইউনিয়নের বাঘিয়া, চিনাডুলি, সোনারুয়া ও দেওনা গ্রামকে মাদক মুক্ত রাখার ঘোষণা দেয় নবনির্বাচিত কমিটির যুবকেরা। কমিটির সভাপতি মো. বাবু শেখ বলেন, মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া মাদক সেবনকারিদের আমরা সতর্ক করেছি। তিনি আরো বলেন, স্থানীয় এমপি সিমিন হোসেন রিমি ও ইউপি চেয়ারম্যান আয়বুর সিকদার আমাদের এ কাজে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। গত ১ মে বিকালে এ কমিটি গঠন হয়। মাদক নির্মূল কমিটির সদস্যরা হলেন, সভাপতি মো. বাবু শেখ, সহ সভাপতি মো. ফরিদুল ইসলাম বেপারী, সহ সভাপতি কাজল খান, সহ সভাপতি মেহেদী হাসান নজরুল, সহ সভাপতি ইফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আকবর হোসেন বেপারী, সহ সাধারণ সম্পাদক আ. ছালাম মুন্সি, সহ সাধারণ সম্পাদক বারেক খান, সাংগঠনিক সম্পাদক চাঁনমিয়া শেখ, সহ সাংগঠনিক শামসুল হক, দপ্তর সম্পাদক আবু তাহের, সহ দপ্তর হায়দার খান, কোষাধ্যক্ষ ফজলুল হক মাস্টার, সহ কোষাধ্যক্ষ মোবারক হোসেন, প্রচার সম্পাদক কবির মাঝি, সহ প্রচার এমারত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জয়নাল শেখ, সহ সাংস্কৃতিক রুবেল, ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহ খান, সহ ধর্ম রফিকুল শেখ, শিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন দুলাল, সহ শিক্ষা রাম মোহন বিশ^াস, ক্রিড়া সম্পাদক মনির হোসেন খান, সহ ক্রীড়া অনুকুল চন্দ্র বিশ^াস, সমাজ সেবা সম্পাদক জামাল উদ্দিন, শান্তি শৃংখলা সম্পাদক রফিকুল ইসলাম, সহ শান্তি শৃংখলা মাহফুজুর রহমান সানিদ, সম্মানিত সদস্য ডা. আ রশিদ, সম্মানিত সদস্য মো. নুরে আলম, সম্মানিত সদস্য জামাল উদ্দিন মাঝি।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন 