গাজীপুরে বাড়ছে শিশুশ্রম প্রসাশনের সু-দৃষ্টি চাই
মনির আহম্মেদ আকাশ : গাজীপুর জেলা একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী হিসেবে পরিচিত। গাজীপুরে শিল্প কলকারখানা ও বেকারীগুলোতে বাড়ছে দিন দিন শিশু শ্রম ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন। জেলার অধিকাংশ বেকারীগুলোতে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে চলছে খাদ্য উৎপাদনের পক্রিয়া। এই জেলা শহরেও প্রত্যান্ত অঞ্চলগুলোতে গড়ে উঠেছে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, জেলার বিভিন্ন স্থান গুলোতে ঘুরে দেখা যায়। ছোট বড় মাঝারী আকারের অসংখ্য শিল্প কলকারখানা ও বেকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিশু শ্রম । গাজীপুর জেলায় বিভিন্ন স্থানে শিশুদের জন্য মারাতœক ক্ষতিকর এমনকি মৃত্যু ঝুকিও রয়েছে এমনসব কাজে ব্যবহার করে বিত্তবানরা তাদের ফায়দা হাসিল করলেও দেয়না পর্যাপ্ত মজুরি । আবার এই নিস্পাপ শিশুদের ব্যবহার করে অবৈধ কার্যকলাপ পরিচালনা করা হয়। শিল্পকলকারখানা ওবেকারী মালিকরা তাদের ফায়দা হাসিলের জন্য ৬ ছয় বছর থেকে ১০ দশ বছরের শিশুদেরকে অনায়াসে আগুনের চুল্যির মাঝে কাজে ব্যবহার করছে। বিভিন্ন শিল্পকলকারখানা ও বেকারীতে গিয়ে দেখা যায় নাম মাত্র এক থেকে দেরহাজার টাকা দিয়ে মাস চুক্তিতে অত্যন্ত ঝুকিপূর্ণ কাজে ব্যবহার করছে। এই ব্যপারে বিভিন্ন শিল্প কলকারখানা ও বেকারীতে তথ্য সংগ্রহ করতে গেলে মালিকরা সংবাদ কর্মীদের বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রর্দশন করে এবং জীবননাশের হুমকি দিয়ে থাকে। বিদ্যমান আইনে শিশু শ্রম নিষিদ্ধ থাকলেও কমছেনা শিশু শ্রম । বরং গাজীপুর জেলার শিল্পকলকারখানা ও বেকারীগুলোতে এই ভয়াবহতার সংখ্যা পর্যায়ক্রমে এর মারাাতœক রূফ ধারন করছে। শ্রম ও কর্মসংস্থাপন প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক চুন্নু সম্প্রতি বলেছেন, বর্তমানে দেশে ৫ থেকে ১৭ বছর বয়সের সারে ৩৪ লাখ শিশু শ্রমিক রয়েছে। সংসদের সরকারীদলের সদস্য মোঃ শামসুল হক টুকুর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিশু শ্রম ও অন্যান্য শিশু শ্রম থেকে দেশের শিশুকে রক্ষা এবং তাদের কল্যানের জন্য শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রনালয়ের মাধ্যমে ২০০৫ সালের জুন থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশে ঝুকিপূর্ণ কাজে নিয়জিত ব্যাপী উপআনুষ্ঠানিক শিক্ষা ও ৬ মাস ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন প্রদানের মাধ্যমে কর্মক্ষময় করে তোলা হয়েছে। কিন্তু গাজীপুর জেলায় প্রতিনিয়তই শিশু শ্রম বেড়ে চলেছে, এমনকি শিশুদের জন্য স্বাস্থ্য সম্মত পরিবেশ নয় সে সব ভয়বহ জায়গায় শিশু দের ব্যবহার করছে কারখানার মালিকগন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন 