গাজীপুরে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দাবি ও প্রি-পেমেন্ট মিটারের নামে গ্রাহক হয়রানীর প্রতিবাদে সোমবার সকালে বাংলাদেশ ওয়াকৃাস পার্টি, গাজীপুর জেলা শাখার ব্যানারে ঢাকা-গাজীপুর সড়কে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এতে এলাকার শতাধিক গ্রাহক অংশ নেয়।
জানা যায়- প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন অনুষ্ঠানে বক্তারা গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পালের বিরুদ্ধে নানান রকম দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন। অপরদিকে তারা পল্লী বিদ্যুৎ সমিতির জিএমএর অপসারণ দাবি করেন।
ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মোকসেদ আলম, সাবেক কাউন্সিলর আব্দুল মতিন মতি, ছাত্রলীগ নেতা মফিজ উদ্দিন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মামুন হোসেন ও এলাকাবাসীর পক্ষে গোলাম মোক্তাদির প্রমুখ।

নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
আগামী ৬ মাসে চালু হচ্ছে ৫টি শিশু হাসপাতাল
১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির 