গাজীপুরে সাংবাদিকদের সাথে সনাক-টিআইবির মতবিনিময়
গাজীপুর সনাক, টিআইবি জেলায় কর্মরত ও স্থানীয় পত্রিকার সম্পাদক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণের সাথে সোমবার এক মতবিনিময় সভা সনাক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর শাখার সনাক সভাপতি প্রফেসর মো: আয়েশ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যাপক এম. এ. বারী। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে সনাক ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের করণীয় বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন, দৈনিক মুক্ত সংবাদের সৈয়দ মোকছেদুল আলম লিটন। অণ্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের গাজীপুর প্রতিনিধি মাসুদুল হক, ডেইলী স্টারের আবু বকর সিদ্দিকআকন্দ, দৈনিক মাতৃছায়ার হুসাইন ইমাম, প্রতিদিনের সংবাদ এর হাসমত আলী, দৈনিক খোলা কগজের তানজেরুল ইসলাম, দৈনিক কন্ঠবানীর মো. জানে আলম, নিউজ বাংলা ২৪ ডট কম’র কামাল হোসেন বাবুলসহ মো. মোবারক হোসেন, সাব্বির আহমেদ, মো. সাদেক আলী, মো. রেজাউল সরকার, মাই টিভির মো. আ. হামিদ, মো. আফজাল হোসেন, মো. রাজীব সরকার প্রমুখ। মুক্ত আলোচনায় দুর্নীতিকে সহনীয় মাত্রায় নিয়ে আসার জন্য টিআইবি’র কার্যক্রমকে স্বাগত জানানো হয়। তবে আরো কার্যকর ভূমিকা গ্রহণ করার জন্য উপস্থিত সাংবাদিকগণ মতামত দেন। উপস্থিত সকল সাংবাদিকগণ টিআইবি’র সাথে একত্রে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আরো উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি যথাক্রমে ফাতেমা জোহরা, মুকুল কুমার মল্লিক, সাবেক সহ-সভাপতি অধ্যাপক এম. এ. বারী, সনাক সদস্য এড. মো. মাসুদুর রহমান, সৈয়দ রিয়াজ মনোয়ার, মো. হাবিবুর রহমান, জিমি পারভীন, কাজী মোসাদ্দেক হোসেন, রোকেয়া চৌধুরী, স্বজন সমন্বয়কারী মো. হাতেম আলী প্রমুখ।

নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
আগামী ৬ মাসে চালু হচ্ছে ৫টি শিশু হাসপাতাল
১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির 