News Bangla 24 BD | তারিখ পেয়ে খুশি হলেও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চান ভোটাররা - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

তারিখ পেয়ে খুশি হলেও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চান ভোটাররা


মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : গত ৬ মে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক একটি রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত গাজীপুর সিটি নির্বাচন স্থগিত ঘোষনা করার পর বিএনপি ও আওয়ামীলীগ প্রার্থীসহ নির্বাচন কমিশনের দায়ের করা আপিলের পর গত ১০ এপ্রিল উচ্চ আদালত আগামী ২৮ জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে গত ১৩ এপ্রিল নির্বাচন কমিশন আগামী ২৬ জুন নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেন এবং ১৮ জুন থেকে ২৪ জুন রাত পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারবেন বলে ঘোষনা দেন। নতুন এই তারিখ পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটারগন খুশি হলেও অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন দাবী করছেন। অন্যদিকে নির্বাচনের নতুন ঘোষিত তারিখ পেয়ে নড়েচড়ে বসেছেন নির্বাচনে অংশ নেওয়া মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। তাছাড়া প্রধান দুই মেয়র প্রার্থী নতুন তারিখ ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানালেও দুই প্রভাবশালী প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠাছে প্রতিনিয়ত।
আওয়ামীলীগ প্রার্থী জাহাঙ্গীর আলম মনে করেন, নতুন তারিখের মাধ্যমে নির্বাচন নিয়ে বিএনপির যে মিথ্যাচার ছিল তা উবে গেছে, আর বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার মনে করেন, ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠান তাদের আইনী বিজয়। গত রোববার এবং সোমবার সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে , পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সিটি নির্বাচনের তারিখ ঠিক করে নির্বাচন কমিশন। ফলে দিনভর নানা উৎকন্ঠায় ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। ভোটারসহ অনেকের নজর ছিল বেসরকারি বিভিন্ন টেলিভিশনসহ অনলাইন পত্রিকা এবং ফেইসবুকের দিকে। নির্বাচন কবে হবে তা নিয়ে ছিল দিনভর আলোচনাসহ নানা জল্পনা কল্পনা। বিকেলে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রার্থী, সমর্থক ও ভোটাররা।
সাধারণ ভোটাররা বলছেন, নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় নির্বাচনকে ঘিরে তাদের শঙ্কা ছিল। নতুন নির্বাচনের তারিখ ঘোষনায় তারা আনন্দিত। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দাবি করেছেন তারা। টঙ্গীর ভোটার কেমিক্যাল ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক (৪০) বলেন, ২৬ তারিখে নির্বাচন হবে এটা জেনে আমরা আনন্দিত। তবে নির্বাচন নিয়ে আর যেন কোন টানা হেচড়া না হয়। ভোটাররা যেন শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘেœ ভোট দিতে পারেন। গাছা অঞ্চলের বড় বাড়ির ভোটার জসিম উদ্দিন (৫৫) জানান, নির্বাচনের তারিখ পাওয়ায় এ নির্বাচন নিয়ে যে শঙ্কা ছিল তা কেটে গেছে। এখন সমান সুযোগ দিয়ে প্রার্থীরা যেন প্রচার করতে পারেন এমন পরিবেশ নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে।
নতুন দিনক্ষণ ঘোষণাকে স্বাগত জানিয়ে এক প্রতিক্রিয়ায় আওয়ামীলীগ প্রার্থী জাহাঙ্গীর আলম জানান, বিএনপি কৌশলে ব্যারিস্ট্রার মওদুদের মাধ্যমে মামলা করে তারা চেয়েছিল সরকারকে বেকায়দায় ফেলতে। কিন্তু আমি সর্ব্বোচ্চ আদালতে আপিল করার পর আদালত সু-বিবেচনা করে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে রায় দিয়েছে। সর্বোচ্চ আদালতের দ্বারা প্রমাণিত হয়েছে বিএনপি একটি মিথ্যাচার এবং অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়। আগামী ভোটের মাধ্যমেই প্রমাণিত হবে গাজীপুরের জনগণ আমাকে, নৌকাকে এবং আওয়ামী লীগকে ভালবাসে। নির্বাচন কমিশনের বিধি মোতাবেক ১৮ জুন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলেও তিনি জানান। এদিকে, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী যথাসময়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পুন:নির্ধারণ করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এর মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
মানুষ যেভাবে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নিতে পারে সেভাবে নির্বাচনী বিধি বিধান মেনে আমি প্রচারণা চালাব। প্রচারণায় জনগণের পছন্দনীয় কলাকৌশল প্রয়োগ করবো।
পূর্বের তফসিল অনুসারে ১৫ মে গাজীপুর সিটির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের রায়ে নির্বাচনের তারিখ স্থগিত হয়ে যায়। আপিল বিভাগে স্থগিতাদেশ প্রত্যাহার হলে নতুন করে ২৬ জুন নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ বিভাগের অন্যান্য সংবাদ