শ্লোগানে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধ শীর্ষক সেমিনার
ঝিনাইদহ সংবাদাতাঃ
‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখা।
নিশচা জেলা শাখার সভাপতি এ্যাড. মনোয়ারুল হক লাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিআরটি’র সহকারী পরিচালক বিলাস সরকার, ইন্সপেক্টর মির্জা মাহমুদুর রশিদ, জেলা ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার, নিশচা জেলা শাখার উপদেষ্টা প্রফেসর ড. সুষেন্দু কুমার ভৌমিক, নির্বাহী সদস্য ড. হারুন-অর রশিদ, ফয়সাল আহমেদ, সহ-সভাপতি এমদাদুল হক শুভ্র, শাহীনুর আলম লিটন, সাংগঠনিক সম্পাদক মেজবারুল করিম মাজীদসহশিক্ষাবিদ, শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন নিশচা জেলা শাখার সাধারণ সম্পাদক নিয়ামুল হক সবুজ। সেমিনারে বক্তারা, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের লাইসেন্স প্রদানে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
আগামী ৬ মাসে চালু হচ্ছে ৫টি শিশু হাসপাতাল
১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির 