News Bangla 24 BD | গাজীপুর জেলা পরিষদে কৃতী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ - News Bangla 24 BD
News Head

গাজীপুর জেলা পরিষদে কৃতী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ


গাজীপুর জেলা পরিষদের অর্থায়নে মঙ্গলবার দুপুরে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এক কালিন শিক্ষবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। তাছাড়া অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এসএম মোকসেদ আলম, প্যানেল চেয়ারম্যান-২ মাহবুুব উদ্দিন সেলিম ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আমানত হোসেন খান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গাজীপুর জেলা পরিষদ থেকে কম্পিউটার, ড্রাইভিং, গার্মেন্টস, লেদার টেকনোলজি ও সেলাইসহ মোট ৮টি বিষয়ে ৪ হাজার ৫ শ জনকে প্রশিক্ষণ দিয়েছে। এদের মধ্যে ২ হাজার ৫ শ জন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি পেয়েছে। তিনি আরো বলেন আমাদের লক্ষ্য হলো মানব সম্পদ উন্নয়ন। এ জন্য গাজীপুর জেলা পরিষদ থেকে এ ব্যবস্থা গ্রহণ করেছি।
এ বছর ৪০৪ জনকে ৮ হাজার টাকা করে এবং ৬৭ জনকে ১০ হাজার টাকা করে এককালিন বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিক্ষক প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ