মেয়র প্রার্থী জাহাঙ্গীরের দিন কাটলো ঘরোয়া আলোচনায়
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মঙ্গলবার সারাদিন কাটলো বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে ঘরোয়া আলোচনায়। গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুস ও সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোস্নাসহ গাজীপুর শ্রমজীবী সমন্বয় পরিষদের সভাপতি হাশেম মোল্লা সাথে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বিভিন্ন সংগঠনের কর্মীদের নির্বাচনী কাজে যুক্ত করার বিষয়ে পরামর্শ করেন।
দুপুরে ৪৯ নম্বর ওয়ার্ডের কেন্দ্র কমিটির শতাধিক সদস্য তাদের এলাকায় নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা মেয়র প্রার্থী বলেন রাজনীতি হচ্ছে মানুষের কলাণে। বিরোধী পক্ষের সকল ষড়যন্ত্র জনগণই প্রতিহত করবে,কোন অপ্রচার বা প্রপাগান্ডায় না ঝুঁকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে ২৬ জুনের নির্বাচনের প্রস্ততি নিতে তিনি তার কর্মী সমর্থক ও শুভান্যুধায়ীদের অনুরোধ জানান।
বিকালে ২৩ নম্বর ওয়ার্ড এলাকার পোড়াবাড়ি বাজারের স্থানীয় আওয়ামীলীগ অফিসে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সাথে ঘরোয়া বৈঠক সহ দিনভর বিভিন্ন নেতাকর্মী ও পেশাজীবীদের সাথে আলোচনাকালে নির্বাচনী আচরণবিধি মেনে কেন্দ্রভিত্তিক ভোটারদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল, আওয়ামীলীগ নেতা মো. খালেকুজ্জামান, মাজহারুল ইসলাম, আব্দুর রব, ফজলুল হক মোক্তার, হেদায়েত উল্লাহ, রুহুল আমিন প্রমুখ।

তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
আগামী ৬ মাসে চালু হচ্ছে ৫টি শিশু হাসপাতাল
১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির
গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই 