News Bangla 24 BD | ঝিনাইদহে অবৈধ ভোটার তালিকা দিয়ে জেলা স্কাউটের কাউন্সিল শিক্ষকদের প্রতিবাদ মিছিল - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

ঝিনাইদহে অবৈধ ভোটার তালিকা দিয়ে জেলা স্কাউটের কাউন্সিল শিক্ষকদের প্রতিবাদ মিছিল


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহে কিছু অবৈধ ভোটার তালিকা দিয়ে জেলা স্কাউটের কাউন্সিল শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা স্কাউট ভবনে এ নির্বাচন চলে। এ নিয়ে স্কাউট শিক্ষকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাকবিতন্ড হয়। একপর্যায়ে শিক্ষকরা মিছিলসহ প্রতিবাদ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকদের গ্রেফতার করে চাকুরী খাওয়ার হুমকি দেন বলে তারা জানান। কাউন্সিলে আসা ঝিনাইদহের বিভিন্ন উপজেলার স্কাউট শিক্ষকরা জানান, ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও সেখান থেকে কাউন্সিলর গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই উপজেলা প্রতিনিধিকে জেলা কাউন্সিলে প্রেরণ করা হয়েছে। কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ ও হরিণাকুন্ডু উপজেলার বৈধ কাউন্সিলরদের তারিখ নির্ধারণের কমপক্ষে ১৫ দিন আগে টহফবৎ ঈবৎঃরভরপধঃব ড়ভ চড়ংঃরহম এর মাধ্যমে কাউন্সিলরদের নিকট পত্র প্রেরণের বিধি থাকলেও তা করা হয়নি। জেলা নির্বাহী কমিটিতে জেলা কাউন্সিলের স্থান ও তারিখ নির্ধারণের পর পরবর্তী সভায় উপজেলা প্রতিনিধি, বার্ষিক প্রতিবেদন, কাউন্সিলর অনুমোদন এবং বিগত বছরের আয়-ব্যয় অনুমোদনের কথা থাকলেও তা না করে এবং বৈধভাবে এজন্ডো ভুক্ত না করে একই সভায় সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। এসমস্ত অনিয়ম জানানোর জন্য জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সাথে বসলে তিনি লিখিত আবেদন করতে বলেন সে মোতাবেক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর ২০ মে আবেদন করেন তারা। তারপরও নির্বাচনের দিন ২৪ মে জেলা প্রশাসকের নিকট প্রতিবাদ জানানো হয়। এরপর তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামকে বিষয়টি সমন্বয় করার জন্য বলেন। স্কাউট শিক্ষকদের নিকট মতামত জানতে চাইলে তারা জোরালো ভাবে এ কাউন্সিল স্থগিতের দাবি জানাই। এসময় স্কাউট শিক্ষকরা মিছিলসহ প্রতিবাদ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম তাদের গ্রেফতার করে চাকুরী খাওয়ার হুমকি দেন বলে জানান। এ অবৈধ কাউন্সিল- এর প্রতিবাদ স্বরুপ একজন স্কাউট লিডার ট্রেনার ও ৫ জন সহকারী লিডার ট্রেনার কাউন্সিল বয়কট করেন। তারা কথিত জেলা স্কাউট কমিটি বাতিলের দাবী জানিয়েছেন। গ্রেফতার করে চাকুরী খাওয়ার হুমকি দেওয়ার ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর মোবাইল ফোনে শুক্রবার বেলা ৩টা১৩ মিনিটে ফোন করলে তিনি রিসিভ করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ