ঝিনাইদহে লাল রঙের বিষধর সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার হীরাডাঙ্গা গ্রামে লাল রঙের বিষধর সাপের কামড়ে মেধাবী ছাত্রী কাকলী খাতুন (১৫) নামে ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে কাকলীর মৃত্যু হয়।
কাকলী সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হীরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও সে একই গ্রামের খবির উদ্দীনের মেয়ে। কাকলীর বাবা খবির উদ্দীন জানান, ফজরের নামাজের পর টিনের পাকা ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় লাল রং এর একটি বিষধর সাপ কাকলীকে দংশন করলে কাকলী তার মাকে বিষয়টি জানায়। এরপর কাকলীর পিতা ও মাতা সকালে পাশ^বর্তী ফলিয়া গ্রামের এক কবিরাজের কাছে নিয়ে ঝাড় ফুঁক করে। কবিরাজের নিকট চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে কাকলীর মৃত্যু হয় বলেও তিনি জানান।

সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী 