গাজীপুরে পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা আটক
গাজীপুর প্রতিনিধি ঃ
গাজীপুরের পাসপোর্ট অফিস থেকে মোঃ জসিম উদ্দিন (২৫) নামে এক রোহিঙ্গা আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
২৫ জুলাই মঙ্গলবার বেলা ১টার দিকে পাসপোর্ট করতে আসা ওই রোহিঙ্গাকে আটক করা হয়।
আটক জসিম কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পাসপোর্ট করতে এখানে আসেন। তার বাবার নাম আক্কাছ আলী।
গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মোঃ সালেহ উদ্দিন জানান, গাজীপুর অফিসে এসে পাসপোর্টের জন্য আবেদন করেন মিয়ানমারের নাগরিক জসিম। ঝাছাই বাছাইয়ের এক পর্যায়ে তার কথাবার্তা ও আচার আচরণে অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়। এ সময় জয়দেবপুর থানায় খবর দেয়া হলে একদল পুলিশ এসে জসিমকে আটক করে নিয়ে যায়।
গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মোঃ কবির হোসেন জানান, পাসপোর্টের আবেদন ফরমে ওই রোহিঙ্গা জসিম গাজীপুরের টঙ্গীর মন্নু নগরের ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করার চেষ্টা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে একজন রোহিঙ্গা বলে দাবী করে। এছাড়া সে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছিল বলে পুলিশের কাছে স্বীকার করে।
তাকে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে উখিয়ার ওই ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে পুলিশ জানায়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম মোবাইল ফোনে জানান, “আমি কিছু জানি না। আমি খবর নিচ্ছি”।

সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী 