কালিয়াকৈরে স্কুল ছাত্র সোহাগ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
কালিয়াকৈর গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকার দশম শ্রেণীর স্কুল ছাত্র সোহাগ হোসেন (১৮) কে পরিকল্পিত ভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহত স্কুল ছাত্রের পরিবার, এলাকাবাসী ও বেগম সুফিয়া মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা।
আজ দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার খাড়াজোড়া এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, গাজীপুর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খন্দকার মফিজুল ইসলাম লিটন,কালিয়াকৈর পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ হারিজউজ্জামান হারিজ, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সবুজসহ নিহতের পরিবারের সদস্য, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, এলাকাবাসি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন।
মানবন্ধনে এসময় বক্তারা অবিলম্বে স্কুল ছাত্র সোহাগ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
উলেখ্য, নিখোঁজের তিন দিন পর গত রোববার রাতে টঙ্গী থানা পুলিশ ইজতেমা ময়দানের পাশে তুরাগ নদীর ব্রীজের কাছ থেকে সোহাগের লাশ উদ্ধার করে।

সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী 