আজ থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু
আজ রোববার থেকে শুরু হচ্ছে গাজীপুর জিএমপি (গাজীপুর মেট্রোপলিটান পুলিশ) এর কার্যক্রম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে গাজীপুর জেলা পুলিশ লাইন্স ময়দানে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত।
প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে সকাল ৯.১৫ টায় অতিথিগণ আসন গ্রহণ করেন। ৯.৪৫ মিনিটে ভিডিও কনফারেন্সিং এর জন্য গণভবনের সাথে সংযুক্ত হয়। এবং উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় ১০.০০ টায়।
এ ছাড়াও মেট্রোপলিটন পুলিশ এর উদ্বোধন উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমানের উপস্থিতিতি সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার), আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আখতারউজ্জামান, আলহাজ¦ এড. মোঃ রহমত আলী এমপি, গাজীপুর সিটি মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর মহানগর আওয়ামীলীগ সভাপতি এড. মোঃ আজমত উল্লাহ খান, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর উদ্বোধন উপলক্ষে গাজীপুর চান্দনা চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গী মোড় ও সড়ক দ্বীপগুলো ডিজিটাল ব্যানার দিয়ে সুন্দর ভাবে সাজানো হয়েছে।
ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর ছবিসহ পুলিশের নানা রকম সেবার কথা তুলে ধরা হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পিরা সংগীত পরিবেশন করেন।
গাজীপুর মেট্রোপলিটান পুলিশের কমিশনার সাংবাদিকদেরকে জানান, জিএমপিতে ১ হাজার ১৫২ জনের লোকবল নিয়োগ করা হয়েছে। তাদের পদায়ন, থানার জন্য ভবন ভাড়াসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত আটটি থানার আয়তন নির্ধারণ করে প্রজ্ঞাপণ জারি করা হয়েছে। জিএমপি কার্যক্রম শুরু হলে নগরবাসী দ্রুত পুলিশি সেবা পাবেন।

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা 