News Bangla 24 BD | পিএসটিসির হ্যালো, আই এ্যাম প্রকল্পের উদ্যোগে সাংবাদিকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২ গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

পিএসটিসির হ্যালো, আই এ্যাম প্রকল্পের উদ্যোগে সাংবাদিকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত


 পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) কর্তৃক বাস্তবায়িত ও রুটগার্স, নেদারল্যান্ড এর সহযোগিতায় পরিচালিত হ্যালো, আই, এ্যাম প্রকল্প, গাজীপুরের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে বুধবার সকালে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সঞ্চালনা করেন হ্যালো, আই, এ্যাম প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ আবুখায়ের মিয়া এবং সভাপতিত্ব করেন পিএসটিসি’রই সংযোগ প্রকল্পের জেলা সমন্বয়কারী প্রিয়দর্শন মন্ডল।
সভায় উল্লেখ করা হয়, বাংলাদেশে বর্তমানে বাল্য বিবাহের হার শতকরা ৫২ ভাগ যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। বাল্য বিবাহরে ফলে একদিকে যেমন অল্প বয়সে গর্ভধারণ ও স্কুল থেকে ঝড়ে পড়া রোধ করা কঠিন হচ্ছে, তেমনি অন্যদিকে তা মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে বাঁধা তৈরী করছে।
সভায় আরো উল্লেখ করা হয় যে, প্রতি ০২ টি বিয়ের মধ্যে ০১ টি বাল্য বিবাহ হয়। এই অবস্থা চলতে থাকলে, ২০১০ থেকে ২০৩০ সালের মধ্যে ১৩০ মিলিয়ন শিশুর বাল্য বিবাহ হয়ে যাবে যা কারোরই কাম্য হতে পারেনা।
বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তারা বলেন, সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে, আইনের যথাযথ প্রযোগ নিশ্চিত করতে হবে, ভূয়া জন্ম নিবন্ধন বন্ধ করতে হবে এবং সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও সমাজের লোকজনের একসাথে কাজ করতে হবে। বক্তারা নিজ নিজ কর্মক্ষেত্রে এ বিষয়ে কাজ করবেন বলে মতামত ব্যক্ত করেন। তারা সচেতনতা বাড়াতে প্রচারে প্রসারের কথা বলেন, এজন্য তারা বাল্যবিবাহ রোধে শিক্ষণীয় ও সমাজে দৃষ্টান্তমূলক গল্প /স্টোরি সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবেন বলে জানান।
সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অভিভাবক নেটওয়ার্ক ও কিশোর-কিশোরী নেটওয়ার্কের প্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি বাংলাদেশ টেলিভিশন এর জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহমান বলেন, পিএসটিসি দীর্ঘ দিন ধরে এই এলাকায় জনগণের কল্যানে কাজ করছে। তিনি আরও বলেন কমিউনিটি পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকরা সংবাদ প্রকাশের মাধ্যমে যেমন সচেতনতা বৃদ্ধির কাজ করে তেমনি পিএসটিসিও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করছে এবং বাল্যবিবাহ বন্ধে কাজ করে যাচ্ছে। আমাদের পক্ষ থেকে সহযোগিতার যত সুযোগ আছে আমরা তা করব যাতে সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব হয়। তিনি বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ