“ক্লীন গাজীপুর” গড়তে মাঠে নামলেন মেয়র জাহাঙ্গীর
এম আব্দুল লতিফ সিদ্দিকি: ক্লীন সিটি গড়তে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বুধবার ১৯ সেপ্টেম্বর নামলেন মহাসড়কে। সকাল থেকেই সিটির চান্দনা এলাকায় মহাসড়কে নেমে তিনি কর্মীদের নিয়ে পরিচ্ছন্ন করেন সড়কপথ। অবৈধ দোকানপাট সড়িয়ে দেন ফুটপাত থেকে। নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বুধবার প্রথম তিনি এ কর্মসূচীতে অংশ নেন।
গাজীপুরে অসহনীয় যানজটে ভুগতো যাত্রীরা। ফুটপাত ছিলো অবৈধ দখলে। মহাসড়কের উপর ট্রাক পাকিং ছিলো নিত্যদিনের চিত্র । পুলিশের নিরবতায় এ সমস্যার হয়নি নিরসন। পত্রিকার পাতাজুড়ে খবর এলেও দাপুটে যানবাহন শ্রমিক মালিকদের বিরুদ্ধে নেয়া হয়নি প্রয়োজনীয় ব্যবস্থা। অবশেষে সিটি মেয়র জাহাঙ্গীর আলমের এ পদক্ষেপ গ্রহণে পাল্টেট গেলো দৃশ্যপট। চান্দনা এলাকার বাসিন্দা নাসির মিয়া বলেন , ফুটপাত অবৈধ দখলমুক্ত হওয়ায় যানবাহন চলাচল নির্বিঘœ হলো।
ক্লীন সিটি কার্যক্রমে অংশ নেয়া কর্মী কমলা আকতার বললেন, পরিশ্রম করে আমরাও খুশী।
মেয়র জাহাঙ্গীরের এ কার্যক্রম প্রশংসিত হয়েছে নগরবাসীর নিকট। আগাম খবর পেয়ে ওই সময় ছুটে আসেন দলীয় কর্মীরা। আসেন সাংবাদিকগন। ভীড় করেন উৎসুক পথচারীসহ অনেকেই। গাজীপুর মেট্রো পুলিশ (জিএমপি)র কর্মকর্তাগন পাশে দাড়ান।
এ সময় গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ক্লীন সিটি গড়তে, মহাসড়কের যানজট মুক্ত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। গ্রীন সিটি উপহার দিতে তিনি কাজ করে যাবেন বলে জানান মেয়র জাহাঙ্গীর।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 