News Bangla 24 BD | টঙ্গীতে ভবন মালিকের ভাড়া না দিয়ে ফিল্মি কায়দায় মেশিনপত্র লুটে নেয়ার অভিযোগ - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

টঙ্গীতে ভবন মালিকের ভাড়া না দিয়ে ফিল্মি কায়দায় মেশিনপত্র লুটে নেয়ার অভিযোগ


মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : টঙ্গীস্থ তৈরী পোষাক কারখানা ওয়্যার এন্ড ষ্টাইল লিমিটেড কর্তৃপক্ষের বিরুদ্ধে মাশাহা নিটিং এন্ড ডায়িংয়ের বিপুল অংকের বকেয়া ভাড়া পরিশোধ না করে শিল্প পুলিশের সহায়তায় বহিরাগত সন্ত্রাসী দিয়ে ফিল্মি কায়দায় মেশিনপত্র কাভার্ড ভ্যান যোগে লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ওই সন্ত্রাসীরা মাশাহার পাঁচ কর্মচারী ও গেটের রক্ষিকে অস্ত্রের মুখে জিম্মি রাখারও অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় বিসিক শিল্প নগরীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও স্থানীয় প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি।
মাশাহা ডায়িং কারখানার মহা ব্যাবস্থাপক জাহিদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, মাশাহা নিটিং এন্ড ডায়িং কারখানার কাছ থেকে ওয়্যার এন্ড ষ্টাইল লিমিটেড নামের একটি তৈরী পোষাক কারখানা কতৃপক্ষ বিগত ১ নভেম্বর ২০১৩ সালে মাশাহার একটি বিল্ডিং ৫ বছরের চুক্তিতে ভাড়া নেন। কিন্তু বিবাদীগন পরিচালিত প্রতিষ্ঠানটির নিয়মিত ভাড়া প্রদান না করায় চলতি সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত বিভিন্ন পাওনা মিলে প্রায় ৮৪ লাখ টাকায় দাঁড়ায়। আগামী ৩০ অক্টোবর ২০১৮ চুক্তির মেয়াদ শেষ হবে। বারবার তাগাদা দেয়া সত্বেও অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাদের বকেয়া পরিশোধ করেনি। উপরন্ত ভাড়াটিয়া চুক্তিপত্রের মেয়াদের শেষ সময়ে ভাড়া এবং কারখানায় কর্মরত শ্রমিকদের বেতনাদি পরিশোধ না করে পালিয়ে যাওয়ার পায়তারা করতে থাকে। এ ঘটনায় মাশাহা কর্তৃপক্ষ গত ২৭ আগষ্ট টঙ্গী থানায় একটি মামলা নং ৬৩ দায়ের করে। এ খবর পেয়েওয়্যার এন্ড ষ্টাইল লিমিটেডের প্রধান হিসাব রক্ষক তপন কুমার সিংহের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় বিজিএমইএর একজন প্রতিনিধি ও শ্রমিকদের অনুপস্থিতে ৫০/৬০ জনের একটি বহিরাগত সন্ত্রাসীদল ও তাদের লোকজন কারখানায় জোর পূর্বক প্রবেশ করে ৫টি কাভার্ড ভ্যান ভরে মেশিন পত্র বের করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা বিল্ডিং ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠানের ৫ কর্মচারীকে অস্ত্রের মূখে জিম্মি করে রাখে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে ওই দূর্বৃত্বরা সটকে পড়ে।
উল্লেখ্য, ওয়্যার এন্ড ষ্টাইল লিমিটেড কর্তৃপক্ষের নিকট কারখানার প্রায় ৪ শ’ শ্রমিক তাদের হিসাব এবং গত ঈদের মাসের বেতন পাওনা রয়েছে।
এাশাহা নিটিং এন্ড ডায়িং কারখানার চেয়ারম্যান আঃ মালেক জানান, আমার ভবনের ভাড়ার টাকা পরিশোধ না করে ওয়্যার এন্ড ষ্টাইল লিমিটেড নামের ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্থানীয় শিল্প পুলিশ, থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের সহায়তায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমার কারখানা থেকে মালামাল লুঠ করে নিয়ে গেছে। আমি বারবার টঙ্গী থানা পুলিশ ও জেলা পুলিশ সুপারকে বিষয়টি অবগত করা সত্বেও উনারা কোন পদক্ষেপ গ্রহন করেননি। তিনি আরো জানান, আমি এব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া পাওনা টাকার দাবীতে আমি ইতিপূর্বেও দুটি মামলাস একাধিক সাধারণ ডায়রি করেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ