News Bangla 24 BD | গাজীপুরে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২ গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

গাজীপুরে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাক্টিক্যাল এ্যাকশন এর উদ্যোগে এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় গাজীপুর নগর ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার বর্জ্য সংগ্রহ ও পয়ঃনিষ্কাশন কর্মীদের মর্যাদাপূর্ণ জীবন, আর্থ-সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং সার্বিক উন্নয়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্মজীবী নারী সংগঠনের পরিচালক রাহেলা রব্বানী। ভিডিও প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার দীপক চন্দ্র রায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডাঃ সৈয়দ মো: মঞ্জুরুল হক। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি কাউন্সিলর তানভীর আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো: জসীম উদ্দিন, সাংবাদিক কাজী মোসাদ্দেক হোসেন, জেলা সমবায় অফিসার ও বিসিক গাজীপুরের উপ-ব্যবস্থাপক মো: খায়রুল ইসলাম, প্রাক্টিক্যাল এ্যাকশন’র প্রধান প্রকল্প কর্মকর্তা হুসাইন ইসরাত আদিব, ম্যাব এর নির্বাহী কর্মকর্তা সরকার দবিরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দলিত সম্প্রদায়ের সদস্য, সমাজের হত দরিদ্র জনগোষ্ঠির মানুষ ও পথশিশুরা রাতের অন্ধকারে নগরবাসীর গৃহস্থালী ও পয়ঃবর্জ্য পরিস্কারে নগরবাসীর পরিবেশ পচ্ছিন্ন রাখে। অথচ তাদের নিরাপত্তা, সামাজিক মর্যাদা, বাসস্থান, স্বাস্থ্যসেবাসহ সবকিছুই থেকে যাচ্ছে উপেক্ষিত।
এসকল ভাগ্যাহত মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যেই প্রাক্টিক্যাল এ্যাকশন কাজ করে যাচ্ছে। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় সংগঠনটি কাজ করবে বলে আয়োজকরা জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ