কালিয়াকৈরে গ্যাসের প্রেসার রুমে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ
কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় এপেক্স স্পিনিং এন্ড টেক্সটাইল মিলস কারখানায় বৃহস্পতিবার সকালে গ্যাসের প্রেসাররুমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানার ৪ নির্মাণ শ্রমিক মারাত্মক দগ্ধ হয়েছে। আহতরা হলেন, রিপন হোসেন (৩০), গোলজার মিয়া (৫১), সায়েদ মিয়া (৩৮) ও জহিরুল ইসলাম (২৫)। দগ্ধরা সকলেই কারখানার নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।
কারখানার জিএম মেজবাহ উদ্দিন জানান, গতকাল সকালে কারখানার গ্যাসের কম্প্রেসার রুমের পাশে (আরএমএস রুম) বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিলো। সকাল ১০ টার দিকে হঠাৎ ওই কম্প্রেসার রুমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কর্মরত চারজন নির্মাণ শ্রমিক গুরুতর ভাবে দগ্ধ হয়। আহতদের মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। কালিয়াকৈর থানার উপÑপরিদর্শক মোঃ নাইয়েবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন 