News Bangla 24 BD | টঙ্গীতে ইয়াবাসহ কুদ্দুস গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২ গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর দেওড়া আক্কেল আলী রোড থেকে মো. আব্দুল কুদ্দুস (৩০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

এসময় তার কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল কুদ্দুস সন্ধ্যায় দেওড়ার আক্কেল আলী রোড এলাকায় ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার ওসি ইমদাদুল হকের নেতৃত্বে এস আই শুভ ও এসআই রাকিবসহ এক দল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী কুদ্দুসকে ইয়াবা বিক্রিকালে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস স্থানীয় খাঁ-পাড়া, মোল্লাবাড়ি, আউচপাড়া, দেওড়া ও সাতাইশ এলাকায় মাদকের পাইকারী ব্যবসায়ী হিসেবে পরিচিত।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, এঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ