News Bangla 24 BD | আগামী নির্বাচনে রিমি এমপি কে জয়যুক্ত করুন- সোহেল তাজ - News Bangla 24 BD
News Head

আগামী নির্বাচনে রিমি এমপি কে জয়যুক্ত করুন- সোহেল তাজ


কাপাসিয়া প্রতিনিধি : কাপাসিয়ার মাটি বাংলাদেশের বুকে, সারা বিশ্বের বুকে, যিনি পরিচয করে দিয়েছেন তিনি আপনাদের এই মাটির মানুষ, শহীদ তাজউদ্দীন আহমদ। এটাকে ধরে রাখার দাযিত্ব আমার, আপনাদের, সকলের। আমরা যে যেখানে আছি সে সেখানে থেকে আমাদের চেষ্টা করতে হবে। দলটা পরিবার। পরিবার কি? আর দল কি? এটার মধ্যে কোনো পার্থক্য নেই। মা সব সময় বলতেন, ন্যায়ের পক্ষে থাকতে হবে। মা বলেছেন, দল পরিবার। বাবা মা বলতো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কঠিন কাজ, কঠিন পথে সমাধান আনলে সমাধান চিরস্থায়ী হয়। শটকার্ট সমাধান আনলে চিরস্থায়ী হয়না। চিরস্থায়ী সমাধান পেতে হলে কষ্ট করতে হবে। বঙ্গবন্ধুর আদশর্, মুক্তিযোদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধের আদর্শ কষ্ট করে অর্জন। এই প্রেক্ষাপট মাথায় রেখে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এখন তো আমাদের দল ক্ষমতায়। দল ক্ষমতায় থাকলে নিজেদের ভিতরে সমস্যা হয়। এটা নতুন কিছু নয়। এটা অতিতে হয়েছে। ভভিষ্যতে হবে। এটা মোকাবিলা করতে হবে। আমাদের মাঝে মত পার্থক্য থাকতে পারে। পরিবারের মাঝে ঝগড়া হয়। আমরা বৃহৎ পরিবার হই তাহলে আমদের মাঝে মত পার্থক্য থাকতে পারে। সমস্য তখনই হবে যখন আমাদের মূল লক্ষ্য নষ্ট করতে চাইলে সেটা আমরা বরদাস্ত করতে পারিনা। আমাদের দলের, ইউনিটি, একতা, মূল লক্ষ্য যদি কেউ নষ্ট করতে চায় সেটা আমদের মোকাবিলা করতে হবে। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব কাজ করা। এই দায়িত্ব সকলের উপর অর্পিত হয়েছে। দায়িত্ব পালন করতে হবে। আগামী নির্বাচন আমাদের জয়লাভ আনতে হবে। এ দায়িত্ব সকলের উপর অর্পিত হয়েছে। দায়িত্ব পালন করতে হবে। আগামী নির্বাচন সম্পর্কে আমার অবস্থান স্পষ্ট। আমি মনে আমরা সকলে পরিবার। আমাদের সকলের দায়িত্ব আছে সিমিন হোসেন রিমিকে শুধু জয়যুক্ত নয়, যদি মত বিরোধ থাকে, মত পার্থক্য থাকে, লক্ষ বিনষ্ট করা হয়, সেটা আমরা হতে দিতে পারিনা। তিনি আরো বলেন, আমার মা আওয়ীমীলীগকে পুণ:জীবন দিয়েছেন। আব্বু আম্মুর পরে এক সময় আমি সেই দায়িত্ব পালন করেছি। গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকালে এক অনির্ধারিত সভায় সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী সোহেল তাজ এসব কথা বলেন।অনুষ্ঠানে সিমিন হোসেন রিমি এমপি, সাবেক এমপি উপজেলা আলী সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আসাদুজ্জামান আসাদ, ছাত্রলীগ জেলা সভাপতি দেলোয়ার হোসেন শাওন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ