দল-মত নির্বিশেষে আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন-শাহাদাত হোসেন
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী মন্তব্য করেছেন ‘আমরা চাই, যারাই নির্বাচনে আসুক আপনারা প্রত্যেকে দল-মত নির্বিশেষে আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোনো রকমের প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে।’
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআিই) আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার ও ইএমএস, সিআইএমএস ও আরএমএস সফটওয়ার বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন শাহাদাত হোসেন চৌধুরী।
এই কমিশনার বলেন, ‘বাংলাদেশ নির্বাচন কমিশন একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, তাদেরকে সবসময় আমরা বলে থাকি, আপনারা হলেন কমিশনের অঙ্গপ্রতঙ্গ। প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন কমিশনারের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন চায়, একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং সকলের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান।’

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী 