News Bangla 24 BD | অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু: আইজিপি - News Bangla 24 BD
News Head
 শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু: আইজিপি


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে সন্ত্রাসী, মাদক কারবারি, অস্ত্র কারবারি কাউকে রেহাই দেওয়া হবে না। অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্রেরও যাতে অপব্যবহার না হয় সেজন্য পুলিশ সতর্ক রয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১টায় কক্সবাজারের চকরিয়া থানা নবনির্মিত ভবন, উখিয়া সার্কেল অফিস ও ঈদগা তদন্ত কেন্দ্র ভবন উদ্বোধন করেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

কক্সবাজারে মাদকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর মাদকের বিষয়ে ঘোষিত জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। তাই সারাদেশে মাদক নির্মূলে মাঠ পর্যায়ের পুলিশকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে ইয়াবাসহ মাদকের আগ্রাসন থেকে কক্সবাজারকে পুরোপুরি মুক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, ডিআইজি (প্রশাসন) মো. হাবিবুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমান, টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ