News Bangla 24 BD | ঝিনাইদহে ৪৮ জন গ্রেফতার, - News Bangla 24 BD
News Head
 শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঝিনাইদহ জেলা পুলিশের অভিযানে সোমবার ৪৮ জন গ্রেফতার হয়েছে। রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত সারা জেলা থেকে ৪৮ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ঝিনাইদহ ডিএসবি। ডিএসবির এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে জেলাব্যাপী পরিচালিত অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত ৪৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১৭ জন, হরিণাকুন্ডুতে ৩, কোটচাঁদপুরে ৭, শৈলকুপায় ৮, মহেশপুরে ৬, কালীগঞ্জে ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে কোন রাজনৈতিক নেতাকর্মী নেই বলেও পুলিশের পক্ষ থেকে দাবী করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, কোন রাজনৈতিক হয়রানীর জন্য অভিযান পরিচালিত হচ্ছে না। কেবল নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মসিউর রহমান মুঠোফোনে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন, সদর উপজেলার ডাকবাংলা ও হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তারা বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকী দিচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষনার পর পুলিশের এ ধরণের অভিযান সম্পুর্ন বেআইনী বলেও তিনি দাবী করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ