News Bangla 24 BD | গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে মাদক নির্মূলে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা - News Bangla 24 BD
News Head
 শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে মাদক নির্মূলে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা


SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুর জেলা রিপোর্টাস ক্লাব ও গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে ‘মাদক নির্মূলে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর সোমবার সকাল ১১টায় জয়দেবপুর বাজার থানা রোডে অবস্থিত গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ফরিদের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) এস.এম রাসেল ইসলাম নূর।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ বায়েজীদ হোসেন, দৈনিক মুক্ত বলাকা পত্রিকার বার্তা সম্পাদক ও সহ-সভাপতি ফিরোজা নাজনীন বাঁধন, সাপ্তাহিক সচিত্র ঘটনা পত্রিকার সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধা, সহকারী পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। সভায় রিপোর্টার্স ক্লাবের ৫০জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান আলোচক এস.এম রাসেল ইসলাম নূর বলেন, বলেন, শুধু আইন দিয়েই মাদক নিমূর্ল করা সম্ভব নয়। সকল শ্রেণী পেশার মানুষের সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই আন্দোলনে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পাশে থাকার আহবান জানান। তিনি মাদক সাপ্লাই, চাহিদা, প্রতিকার ও নিমূর্লে সরকারি বেসরকারি সংস্থার পাশাপাশি নিরাময় কেন্দ্রের মাধ্যমে তা প্রতিহত করার জন্য আমরা আপনাদের সহযোগীতা চাই।
তিনি আরো বলেন, আমি আপনাদের রিপোর্টার্স ক্লাবের সুন্দর পরিবেশ দেখে সত্যিই আনন্দিত। আপনারা সাংবাদিকরা পারবেন মাদক নিয়ে লেখনির মাধ্যমে পরিবার ও প্রতিবেশী এলাকা ও সমাজের সকল শ্রেণীর মানুষদের সচেতন করতে। পরে তিনি অত্র ক্লাবে উপস্থিত সাংবাদিকদের সাথে মাদকের উপর নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ