গাজীপুরের টঙ্গীতে রোববার রাতে তুলা তৈরীর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ঝুট থেকে উৎপাদিত তুলাসহ কারকানা এবং তুলার ও ঝুটের গুদাম তুলে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টার চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার বাদাম রোডে (বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কারখানা সংলগ্ন) এমএস ফাইবার প্রসেসিং কারখানায় ঝুট থেকে তুলা তৈরি করা হয়। রোববার রাত পৌনে ১০টার দিকে ওই কারখানায় ঝুটের ক্র্যাশিং কাজ চলছিল। এ সময় হঠাৎ আগুনের সূত্রাপাত হয়। মুহূর্তেই আগুন টিনশেডের ওই কারখানা ও কারখানার গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে।
কারখানার শ্রমিক-কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে একটার দিকে তারা আগুন নেভাতে সক্ষম হন।
আগুনে ওই কারখানা ও গুদামসহ বিপুল পরিমাণ ঝুট এবং উৎপাদিত তুলা ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ চিহ্নিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট বা উৎপাদন কাজ চলাকালে মেশিনের ঘর্ষণে সৃষ্ট আগুনের স্ফুলিঙ্গ থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি 