News Bangla 24 BD | পাখিগুলোর ঠাঁই হলো শ্রীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে - News Bangla 24 BD
News Head
 শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

পাখিগুলোর ঠাঁই হলো শ্রীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে


 র‌্যাবের সহায়তায় উত্তরার আশকোনা থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির সেই টোকান ও ইকলেকটাস প্যারোট ৩ টির ঠাঁই হয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। পার্কের কোরাইনন্টনে পাখিগুলোকে রাখা হয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক জানান, শনিবার ঢাকার উত্তরাস্থ আশকোনা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১১’র সহায়তায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল পাখি তিনটি উদ্ধার করে। এ সময় জাহিদুল হাসান (৩২), খন্দকার বুলবুল ইসলাম (৩৪), রফিকুল ইসলাম (৪১) ও মাসুদুর রহমানকে (২৯) গ্রেফতার করা হয়। এরা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য বলে জানিয়েছেন র‌্যাব।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ফরেস্ট রেঞ্জার মোতালেব হোসেন জানান, প্যারোট পার্কে থাকলেও টোকান সাফারি পার্কে ছিল না। বর্তমানে পাখি তিনটিকে পার্কে বিশেষ বেষ্টনীতে রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ