টঙ্গীতে দুই মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার
মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : টঙ্গী পূর্ব থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয় করার সময় ৮২ পিচ ইয়াবা টেবলেটসহ সরকার জাকারিয়া আহম্মেদ ইমন, মঈনূল ইসলাম খোকন ও শাহ-আলম নামে ৩ যুবককে গ্রেফতার করেছে।
সোমবার রাতে পুলিশ গ্রেফতার করেছে।
টঙ্গী পুর্ব থানার এস আই জহিরুল খানের নেতৃত্বে একদল পুলিশ টঙ্গী বাজার এলাকা থেকে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৮২ পিচ ইয়াবা টেবলেটসহ ২ যুবক মইনূল ইসলাম খোকন, ও শাহ-আলমকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা তৃণমূল জনতা পার্টির চেয়ারম্যান ডাঃ নাজিম উদ্দিনের ছেলে সরকার জাকারিয়া আহম্মেদ ইমনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় তবে তার কাছে কিছু পাওয়া যায়নি। এদের মধ্যে ২ জনকে মাদক মামলায় এবং সরকার জাকারিয়া আহম্মেদ ইমনের কাছে কোন কিছু না পাওয়ায় তাকে মেট্রো অধ্যাদেশ-১০২ ধারায় মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি 