গাজীপুরে দুর্ঘটনায় পিকআপ চালক নিহত
রওশন আরা নুপুর:
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার সকালে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের ধাক্কায় পিকআপ চালক সোহাগ (২৮) নিহত হয়েছেন। নিহতের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার দক্ষিণপাড়া গ্রামে। তার পিতার নাম আবুর কাশেম।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদেরকে জানান, সকালে পিকআপে মুরগি বোঝাই করে ঢাকা গিয়েছিলেন সোহাগ। ঢাকা থেকে ফেরার পথে বানিয়ারচালা পৌঁছালে একটি কাভার্ডভ্যানের পেছনে তার পিকআপের ধাক্কা লাগে।
এতে তার পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সোহাগ মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি দেলোয়ার।
তিনি বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেতে নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি 