গাজীপুরে বিথী হত্যাকান্ডের পরিকল্পনাকারি ও হত্যাকারি আটক
খবর বিজ্ঞপ্তি : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্তঅগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রেম ভালবাসার সম্পর্কের জের ধরে গত ১২/১০/২০১৭ তারিখে মোসাঃ বিথী আক্তার (১৯), পিতা- মোঃ মোক্তাদুল ইসলাম, সাং-নলগাঁও, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর এর সহিত মোঃ জুবায়েল হোসেন শাওন(২৩), পিতা-মোঃ সাইফুল ইসলাম খান, সাং-উত্তর দমদমা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিছু দিন সংসার করার পর তাদের মধ্যে বনিবনাদ না হওয়ায় উক্ত আসামী মোঃ জুবায়েল হোসেন শাওন(২৩) তাকে বিভিন্ন ভাবে নির্যাতনসহ তার প্রাণ নাশকের হুমকি প্রদান করে। যাহার দরুণ মোসাঃ বিথী আক্তার(১৯) নিজে বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি সাধারণ জিডি করে যাহার নম্বর ২৪৮২ তারিখ ২৮/০৪/১৮। পরবর্তীতে তাদের ০৪/০৬/২০১৮ তারিখে পারিবারিক আদালতে তালাক প্রাপ্ত হয়। উক্ত আসামী সু-পরিকল্পিত ভাবে মোসাঃ বিথী আক্তার(১৯) এর উপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে ছলনার আশ্রয় নিয়ে পুনরায় পারিবারিক আদালতের মাধ্যমে গত ০৯/০৭/২০১৮ তারিখ মোসাঃ বিথী আক্তার(১৯) কে বিবাহ করে। যার ধারাবাহিকতায় গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ জুবায়েল হোসেন শাওন(২৩) ২নং আসামী মোঃ গোলজার হোসেন(৪২) এর সু-পরিকল্পিত কৌশলে গত ১৯/০৭/১৮ তারিখ মোসাঃ বিথী আক্তার(১৯) কে পূর্বে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে সড়ক দুর্ঘটনার বলে চিকিৎসার নামে শহীদ তাজ উদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুরে রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বাবা মোঃ মোক্তাদুল ইসলাম খান বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি খুন মামলা দায়ের করেন যার নম্বর ১৭৫ তারিখ ২২/০৭/১৮ ধারা-৩০২/৩৪ দঃ বিঃ।
দীর্ঘ দিন ধরে উক্ত মামলার আসামীরা গ্রেফতার না হওয়ায় ভিকটিমের বাবা মোঃ মোক্তাদুল ইসলাম খান বাদী হয়ে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর কোম্পানী কমান্ডার বরাবর একটি অভিযোগ দায়ের করেন (যাহার নম্বর-৩৩ তারিখ ১৫/১১/১৮ খ্রিঃ)। উক্ত অভিযোগ প্রাপ্ত হয়ে আসামী গ্রেফতারের জন্য সোর্স নিয়োগসহ সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখা হয়। এরই ধারাবাহিকতায় গত ইং ১৯/১১/২০১৮খ্রিঃ আনুমানিক ভোর ০৪.৩০ ঘটিকার সময় র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, শ্রীপুর থানাধীন পাবুরিয়াচালা এলাকায় উক্ত খুন মামলার প্রধান ০২জন এজাহারনামীয় পলাতক আসামী অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর, কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন পাবুরিয়াচালা সাকিনস্থ জনৈক মোঃ গোলজার হোসেন(৪২) এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ জুবায়েল হোসেন শাওন(২৩), পিতা-মোঃ সাইফুল ইসলাম খান, সাং-উত্তর দমদমা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ২। মোঃ গোলজার হোসেন(৪২), পিতা-মোঃ তোতা মিয়া, সাং-পাবুরিয়াচালা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদ্বয়’কে ধৃত করি। এ সময়ে তাদের দখল হইতে ০২টি বাটুনযুক্ত মোবাইল উদ্বার করা হয়। আসামীদ্বয় উল্লেখিত মামলা প্রত্যাহারের জন্য বাদীকে নানাভাবে ভয় ভিতি প্রদর্শন করে আসছে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং তারা উভয়ই জয়দেবপুর থানার মামলা নং-১৭৫ তারিখ ২২/০৭/২০১৮ ধারা- ৩০২/৩৪ দঃ বিঃ এর এজাহারনামীয় পলাতক আসামী বলে জানা যায়।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 