News Bangla 24 BD | “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” স্লোগানে ঝিনাইদহ - News Bangla 24 BD
News Head
 আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায়

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” স্লোগানে ঝিনাইদহ


All-focus
All-focus

 ঝিনাইদহঃ
“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে সামনে রেখে এবার ঝিনাইদহে মাদক বিরোধী র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর থানা ও ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ওসি এমদাদুল হক, ওসি (তদন্ত) এমদাদুল হকের নেতৃত্বে থানা চত্বর থেকে মোটর সাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের ব্যাপারীপাড়া, আরাপপুর, কালিকাপুর, চুয়াডাঙ্গা স্ট্যান্ড, বাস টার্মিনাল, বাইপাসসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালিতে সদর থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ওসি এমদাদুল হক জানান, মাদক সেবনকারী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ঝিনাইদ জেলা পুলিশ। মাদক নিয়ন্ত্রণ করতে প্রতিদিন চালানো হচ্ছে ঝটিকা অভিযান। যার অংশ হিসেবে মঙ্গলবার মোটরসাইকেল মহড়া প্রদর্শন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ