ঝিনাইদহের মীরা খাতুন একসঙ্গে ৪ সন্তান মা হলেন
ঝিনাইদহঃ
একসঙ্গে ৪ সন্তানের বাবা-মা হলেন ঝিনাইদহের কালীগঞ্জের মীরা খাতুন ও মাহবুবুর রহমান দম্পতি। শুক্রবার সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে মীরার অস্ত্রোপচার করা হয়। ৪ নবজাতকের মধ্যে ৩টি মেয়ে ও ১টি ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন মাহবুব-মীরা দম্পতির চার সন্তানই বর্তমানে সুস্থ রয়েছেন। হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ নিকুঞ্জ বিহারী গোলদার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারটি সম্পন্ন করে চার শিশুকে আলোর মুখ দেখান। মীরার বাবা ওলিয়ার রহমান জানান, বছর দুই আগে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের তবিবর রহমানের ছেলে মাহবুবুর রহমান সবুজের সঙ্গে তার মেয়ে মীরা খাতুনের বিয়ে হয়। জামাই একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। গর্ভধারণের পর থেকেই মীরা খাতুন ডাক্তার নিকুঞ্জ বিহারীর তত্ত্বাবধানে ছিল। শুক্রবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে মীরা তিনটা মেয়ে ও একটি ছেলে শিশুর জন্ম দেন। ডাক্তার নিকুঞ্জবিহারী গোলদার জানান, এক ঘণ্টার বেশি অপারেশনের মাধ্যমে চারটি শিশুকে পৃথিবীর আলোতে আনা হয়। প্রসুতি ও বাচ্চারা সবাই ভালো আছে।

আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী 