News Bangla 24 BD | ঝিনাইদহে ওয়ান শুটার গান ২ রাউন্ড গুলি সহ অস্ত্র ব্যবসায়ি আটক - News Bangla 24 BD
News Head
 আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায়

ঝিনাইদহে ওয়ান শুটার গান ২ রাউন্ড গুলি সহ অস্ত্র ব্যবসায়ি আটক


 ঝিনাইদহঃ
কালীগঞ্জের শহরের বলিদাপাড়া এলাকা থেকে আসাদুজ্জামান বিপ্লব (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে যশোর জেলার মাটি পুকুরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এক ব্যবসায়ির সার গোডাউনের পিছনে চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশ। এসময় দ্রুত গতিতে আসা একটি মটর সাইকেলের গতিরোধ করে আসাদুজ্জামান বিপ্লবকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগের ভিতর থেকে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে এলাকায় অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল এবং যশোর থেকে কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের দিকে যাচ্ছি বলে জানায় পুলিশ। বিপ্লব পেশায় একজন অস্ত্র ব্যবসায়ি। গোয়েন্দা পুলিশ বলছেন, সে দীর্ঘদিন যশোর থেকে অস্ত্র এনে কালীগঞ্জ এলাকায় বিভিন্ন সন্ত্রাসিদের কাছে বিক্রি করতো। সন্ত্রাসীরা এসব অস্ত্র দিয়ে নানা ধরনের অপরাধ মুলক ঘটনা ঘটাতো। এ ঘটনায় কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ