News Bangla 24 BD | ঝিনাইদহে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী - News Bangla 24 BD
News Head
 আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায়

ঝিনাইদহে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী


All-focus
All-focus

 ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদরে প্রশাসনের হস্তক্ষেপে আরিফা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবি সমিতির এনেক্স ভবন থেকে এফিডেভিটের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি করার সময় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। জানা যায়, জেলার কোটচাঁদপুর উপজেলার দগদীশপুর গ্রামের ভাংড়ী ব্যবসায়ী রমজান আলীর মেয়ে আরিফা খাতুনের বিয়ে হচ্ছে একই উপজেলার বলুহর গ্রামের গাড়ীচালক শাকিল হোসেনের সাথে। আরিফার বয়স ১৮ বছর না হওয়ায় তাকে আইনজীবি বিপ্লব হোসেন এফিডেভিটের মাধ্যমিক বিবাহ রেজিস্ট্রিট করছে এমন সংবাদ পায় জেলা প্রশাসন। পরে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ’র নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত অভিযান চালিয়ে ওই মেয়েকে উদ্ধার করে। সেসময় বর পালিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে মেয়েকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ