গাজীপুরে পিএসটিসির হ্যালো, আই এ্যাম (হিয়া) প্রকল্পের উদ্যোগে কমিউনিটি লিডারদের সাথে মিটিং
পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) কর্তৃক বাস্তবায়িত ও রুটগার্স, নেদারল্যান্ড এর সহযোগিতায় পরিচালিত হ্যালো, আই, এ্যাম প্রকল্প, গাজীপুরের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় সামাজিক নেতাদের সাথে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন হ্যালো আই এম প্রকল্পের প্রকল্প সহযোগী এ.কে.এম ইজাজ আহমেদ চৌধুরী ও এম মোস্তাফিজুর রহমান, সভাপতিত্ব করেন ভাওয়াল মির্জাপুর হাজী জমীর উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সানোয়ার হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুসুল্লী।
সভায় উল্লেখ করা হয়, বাংলাদেশে বর্তমানে বাল্য বিবাহের হার শতকরা ৫২ ভাগ যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। বাল্য বিবাহরে ফলে একদিকে যেমন অল্প বয়সে গর্ভধারণ ও স্কুল থেকে ঝড়ে পড়া রোধ করা কঠিন হচ্ছে, তেমনি অন্যদিকে তা মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে বাঁধা তৈরী করছে।
সভায় আরো উল্লেখ করা হয় যে, প্রতি ০২ টি বিয়ের মধ্যে ০১ টি বাল্য বিবাহ হয়। এই অবস্থা চলতে থাকলে, ২০১০ থেকে ২০৩০ সালের মধ্যে ১৩০ মিলিয়ন শিশুর বাল্য বিবাহ হয়ে যাবে যা কারোরই কাম্য হতে পারেনা।
বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তারা বলেন, সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে, আইনের যথাযথ প্রযোগ নিশ্চিত করতে হবে এবং সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও সমাজের লোকজনের একসাথে কাজ করতে হবে। বক্তারা নিজ নিজ এলাকায় এ বিষয়ে কাজ করবেন বলে মতামত ব্যক্ত করেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন জনপ্রতিনিধি, সমাজ সেবক, ধর্মীয় নেতা, সরকারী কর্মকর্তা, অভিভাবক নেটওয়ার্ক ও কিশোর-কিশোরী নেটওয়ার্কের সভাপতি, যুব সমাজের প্রতিনিধি ও অন্যান্য কমিউনিটি লিডারগণ। প্রধান অতিথি বলেন পিএসটিসি দীর্ঘ দিন ধরে এই এলাকায় জনগণের কল্যানে কাজ করছে। বাল্যবিবাহ বন্ধ করা আমদের সচেতন সমাজের গুরু দায়িত্ব, তিনি আরও বলেন কমিউনিটি লিডারদের সাথে নিয়ে ঐক্য বদ্ধভাবে পিএসটিসির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাই। তিনি কাজীদের আরও বেশী সচেতন হতে বলেন ও বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল 