News Bangla 24 BD | গাজীপুরে নারী উদ্যোক্তা দিবস ও নারী গৃহভিত্তিক কর্মীদের পরিবারের সাথে সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায়

গাজীপুরে নারী উদ্যোক্তা দিবস ও নারী গৃহভিত্তিক কর্মীদের পরিবারের সাথে সভা অনুষ্ঠিত


 গাজীপুর মহানগরের বোর্ড বাজারের পূর্ব কলমেশ^রে অক্সফামের সহায়তায় সোমবার দিনব্যাপী নারী উদ্যোক্তা দিবস এবং নারী গৃহভিত্তিক কর্মী ও তাদের পরিবারের সাথে মজুরী বিহীন কাজ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ডিএসকে’র এমপাওয়ারিং উইমেন এন্ড বিল্ডিং সাসটেইনেবল লাইভলিহুড ইন আরবান বাংলাদেশ প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম। এছাড়া মজুরীবিহীন কাজ ও নারীর উন্নয়নে এর প্রভাব সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠানে কথা বলেন- প্রকল্প সমন্বয়কারী তাহমিনা কবীর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নারী উদ্যোক্তা আঞ্জুমান আরা, ইন্টারফ্যাব গার্মেন্টস’র কর্মকর্তা আলেয়া আশরাফি, বেসিক গার্মেন্টসের প্রতিনিধি নোমান, এমপাওয়ারিং উইমেন এন্ড বিল্ডিং সাসটেইনেবল লাইভলিহুড ইন আরবান বাংলাদেশ- প্রকল্প হোতাপাড়ার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সালাম এবং মহিলা কাউন্সিলর পুষ্প আক্তার মায়াসহ অক্সফাম প্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে সারাদিন গান, নাটিকা ও বাউল গান অনুষ্ঠিত হয়। এছাড়া দিনব্যাপী চলে মেলা। মেলায় প্রকল্পের নারী কর্মীরা নানা ধরণের সামগ্রীর স্টল দেন। এতে প্রচুর বেচা-কেনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ