News Bangla 24 BD | টঙ্গীতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন - News Bangla 24 BD
News Head
 আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায়

টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক থানা শাখা ও লিগ্যাল এইড উপ-পরিষদের উদ্যোগে ধর্ষন, যৌন নির্যাতন, নীপিড়ন, মানবতাবিরোধী অপরাধ, আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ পালন উপলক্ষে সাংবাদিক সম্মেলন সোমবার টঙ্গী সাংগঠনিক থানা শাখার সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহান আরা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মন্নু টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আ.স.ম জাকারিয়া, টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি হিরন মিয়া, শ্রমিকলীগ নেতা মফিজুল হোসেন, লিগ্যাল এইড সম্পাদক ফেরদৌসি জাহান, মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রীতা বর্ম, অফিস সহকারী নাসিমা আক্তার, প্রচার সম্পাদক জমিলা বেগম, সাজেদা বেগম প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক থানা শাখার সভাপতি আনোয়ারা বেগম। তিনি বলেন, সমাজে ধর্ষন, যৌন নিপীড়ন, মানবতাবিরোধী অপরাধ বেড়েই চলছে। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পারিবারিক মূল্যবোধ গড়ে তুলতে হবে, ধর্ষন ও যৌন নিপীড়নের শিকার নারীকে দায়ী করার মানসিকতা পরিহার করতে হবে, মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসারে ঘটনাস্থলকে মূখ্য বিবেচনা না করে ধর্ষন, যৌন নিপীড়ন বা এ ধরনের আমলযোগ্য অপরাধের ঘটনায় কোন বৈষম্য বিলম্ব ছাড়াই তাৎক্ষনিকভাবে থানায় অভিযোগ লিপিবদ্ধ করতে হবে, ধর্ষণের শিকার নারীর প্রতি সংবেদনশীল হয়ে পরিবার সমাজ, রাষ্ট্রকে ধর্ষণের শিকার নারীর পাশে দাড়াতে হবে এবং তার মানসিক শক্তি বৃদ্ধি, চিকিৎসাসহ ন্যায় বিচার প্রাপ্তিতে সহায়তা করতে হবে, নারী ও কন্যার প্রতি নির্যাতন কারীদের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক আশ্রয়, প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে, অপরাধীকে চিহ্নিত করে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট এবং আইনের আওতায় আনতে হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে পাড়া-মহল্লায় গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে, অভযোগকারী যেন অনলাইনে তার অভিযোগ নিবন্ধন করতে পারেন সে জন্য ওয়েসবাইট চালু করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ