News Bangla 24 BD | প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে গাজীপুরে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায়

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে গাজীপুরে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত


 বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গণতন্ত্রের মানষ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গাজীপুরে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সংসদীয় আসন-৩ এ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজকে দলীয় মনোনয়ন দেয়ায় এ কর্মসূচি পালিত হয়। গাজীপুর সদর উপজেলা যুবলীগের উদ্যোগে হাজার হাজার মানুষের উপস্থিতে র‌্যালিটি সদর উপজেলার মেম্বারবাড়ি বানিয়ারচালা দারুল উলুম কওমী মাদ্রাসার মাঠ থেকে শুরু হয়ে আমতলা, দরগারচালা, মেম্বারবাড়ি এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন করে। পরে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক সদস্য মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা যুবলীগের সাবেক শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মো: ফিরুজ মিয়া, গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো: লোকমান হোসেন, ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, এড. লুৎফর রহমান শ্যামল, আওয়ামী লীগ নেতা কাজল সরকার, যুবলীগ নেতা আলীমুদ্দিন বুদ্দিন, রাজীব আকন্দ, আয়নাল হক, আ: আলী, এরশাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় সকল কোন্দল ভুলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে ইকবাল হোসেন সবুজকে নৌকা মার্কায় বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ