News Bangla 24 BD | আওয়ামী লীগ ও বিএনপির ইশতেহার মঙ্গলবার - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

আওয়ামী লীগ ও বিএনপির ইশতেহার মঙ্গলবার


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে মঙ্গলবার। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০টায় আওয়ামী লীগের ইশতেহার ঘোষণার ঘণ্টাখানেক পরই বিশেষ চমক নিয়ে হোটেল লেকশোরে ইশতেহার ঘোষণা করবে বিএনপি।

সোমবার গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ। বাংলাদেশ আওয়ামী লীগ গত ১০ বছরে উন্নয়নের ধারা অব্যাহত রেখে আগামীতে দেশকে সমৃদ্ধির পথে নিতে প্রতিজ্ঞাবদ্ধ। এই লক্ষ্যে আগামী ১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, সকাল ১০টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের ‘নির্বাচনী ইশতেহার-২০১৮’ ঘোষণা করা হবে।

অন্যদিকে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের প্রধান শায়রুল কবির খান মঙ্গলবার সন্ধ্যায় মনবকণ্ঠকে জানান, ২০১৭ সালের মে মাসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপস্থাপন করা ‘রূপকল্প ২০৩০’-এর আলোকে দলের নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর হোটেল লেকশোরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা এই ইশতেহার উত্থাপন করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ