News Bangla 24 BD | কালিয়াকৈরে গণপিটুনিতে ২ গরুচুর নিহত - News Bangla 24 BD
News Head

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে গণপিটিুনিতে আন্তঃজেলা গরুচোর দলের কুখ্যাত ২ সদস্য নিহত হয়েছে বলে জানাগেছে ।

শনিবার ভোর রাতে উপজেলার বরিয়াবহ গ্রামে এঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে ৫/৭ জনের একদল চোর উপজেলার বরিয়াবহ গ্রামের কৃষক শাহজাহান মিয়ার গরুর খামার থেকে গরু চুরি করার উদ্দেশ্যে আসে । এসময় খামারের নৈশ্য প্রহরী বিষয়টি দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করে। এক পর্যায়ে স্থানীয় মসজিদের মাইকে গ্রামে গরুচোর ঢুকেছে ঘোষনা দিলে গ্রামবাসী লাঠিশোটা নিয়ে ধাওয়া করে। এ সময় গ্রামবাসীরা কবির হোসেন (২৫) ও জিল্লুর রহমান (২৮) নামে আন্তঃজেলা গরুচোর দলের কুখ্যাত দুই সদস্যকে হাতে-নাতে আটক করে। অন্যান্য চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় গণপিটুনীতে ধৃত দুই চোরের মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ