News Bangla 24 BD | গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত - News Bangla 24 BD
News Head

গাজীপুর মহানগরের পূর্ব চান্দনায় ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে শনিবার সকাল ৮ টার দিকে ট্রেনে কাটা পড়ে এক যুবক (২২) নিহত হয়েছেন। নিহতের পরনে ছাই রঙের প্যান্ট ও গেঞ্জি ছিল। প্রাথমিকভাবে নিহতের নামপরিচয় জানা যায়নি।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাস্পের ইনর্চাজ উপ-পরিদর্শক সুব্রত দাস সাংবাদিকদেরকে জানান, সকাল ৮টার দিকে পূর্ব চান্দনা এলাকায় জয়দেবপুর-ঢাকা রেললাইনে ট্রেনে কাটা পড়ে ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ