কালীগঞ্জে অগ্নিকান্ডে পুড়েছে পাঁচ দোকান ঘর
কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৪টার দিকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে সূত্রপাতের এই আগুনে পুড়েছে ৫টি দোকান। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. দেলোয়ার হোসেন খান।
তিনি জানান, শনিবার ভোর ৪টার দিকে উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার মহিলা ডিগ্রী কলেজের বিপরীত দিকের একটি মার্কেটে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কালীগঞ্জ ও নরসিংদীর পলাশ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড় ঘন্টা চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে ওই মার্কেটের হোমিও ডাক্তার আবিদ হোসেনের হোমিও দোকান, মুঞ্জুরের ফার্নিচারের দোকান, সাবেক ইউপি মেম্বার কবির হোসেনের ডেকোরেটরের দোকান, সেলিমের মোটর গ্যারেজ ও ওসমানের মাংসের দোকান পুড়ে গেছে।
তিনি আরো জানান, এ ঘটনায় আনুমানিক প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ২৫ লাখ টাকার মালামাল।

তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
আগামী ৬ মাসে চালু হচ্ছে ৫টি শিশু হাসপাতাল
১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির
গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই 